চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২২
বিনোদন
A A

অতীতে মানসিক অবসাদের সঙ্গে দীর্ঘদিন ভুগেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। যা নিয়ে রাখঢাক না রেখে খোলাখুলি কথা বলেছেন। আরও একবার নিজের গল্প বললেন তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা। যেখানে এসে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

পেশাগত জীবনের উত্থান পতন, সম্পর্কের টানাপড়েন সহ বেশকিছু বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন দীপিকা। যা তাকে একটু একটু করে ভেঙে দিচ্ছিল।

পুরনো স্মৃতি স্মরণ করে ‘লিভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দীপিকা বলেন, ‘অকারণেই আমি ভেঙে পড়তাম। এমন দিন গেছে যখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না। শুধু ঘুমোতে চাইতাম। কারণ ঘুমিয়ে পড়লে সমস্যাগুলোর কথা ভুলে থাকা যেত। কখনও কখনও নিজেকে শেষ করে দিতে চাইতাম।’

মা-বাবাকে অবসাদের কথা জানাতে চাননি দীপিকা। তাদের সামনে চলত ‘ভালো থাকার’ অভিনয়। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা বেঙ্গালুরুতে থাকতেন। ওরা যখন দেখা করতে আসতেন, তখন মানসিক ভাবে শক্ত থাকার অভিনয় করতাম। এখনও তাই করি। আমরা অভিভাবকদের দেখতে চাই যে আমরা ভালো আছি।’

শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণায় মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল তাকে। ঘুরে দাঁড়াতে মনোবিদেরও সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে দুঃসময় কাটিয়ে ওঠেন অভিনেত্রী। আছেন নিজের সেরা সময়ে। –পিঙ্কভিলা

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীদীপিকা পাড়ুকোনবলিউডমানসিক অবসাদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT