চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকা কীভাবে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সুযোগ পেলেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ পূর্বাহ্ন ১৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচনে দেখা গেলো কোনো ভারতীয় অভিনেত্রীকে! বলছি দীপিকা পাডুকোনের কথা। তার এমন কীর্তিতে শুধু ভক্ত অনুরাগী নয়, গর্বিত হচ্ছে পুরো ভারত!

আর্জেন্টিনা ও ফ্রান্সের মহাযুদ্ধ শুরুর আগে গ্যালারি ভর্তি কাতারের লুসেইল স্টেডিয়ামে আনা হয় বিশ্বকাপের ট্রফি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকার ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে।

যে কাপের স্বপ্নে মরিয়া লড়াই চলেছে মাসব্যাপী, সেই কাপের পাশে দীপিকা! মুহূর্তেই ভাইরাল হয় ছবি। সোশাল মিডিয়া জুড়ে বাহবাও কম কুড়াননি মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ এর এই অভিনেত্রী!

কিন্তু ফুটবলের মতো এমন বিশ্বমঞ্চে কী করে ট্রফি উন্মোচনের সুযোগ পেলেন দীপিকা?

মূলত, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা বর্তমানে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুইস ভুইটন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলতি বছরের মে মাসে ওই সংস্থার দূত হয়েছেন তিনি। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল শুরুর আগে যে বক্সে করে ট্রফি নিয়ে আসা হয়, সেটি ওই ফরাসি ব্র্যান্ডের। সেই কারণেই ফিফা বিশ্বকাপের ফাইনালের মুহূর্তে ট্রফির উপর থেকে পর্দা সরানোর সুযোগ পান তিনি।

প্রায় ৬ কেজির ওই ট্রফি বক্সটি ১৮ ক্যারট সোনা এবং ম্যালেকাইট দিয়ে তৈরি। মাঠে নিয়ে আসার সময় ট্রফির যেনো কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টি নজরে রেখে ওই বিশেষ বাক্স তৈরি করা হয়।

Reneta

ফরাসি এই কোম্পানি বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটি বিজ্ঞাপনও প্রচার করেছিলো। যা বেশ সাড়া ফেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রফিদীপিকাফ্রান্সবিশ্বকাপভারতমেসিরোনালদোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT