বিনোদন

‘কল্কি’র সিকুয়েলে থাকছেন না দীপিকা?

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চরিত্রের দৃশ্য, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা পাড়ুকোনের চরিত্রের দৃশ্য, পাহাড়ি পরিবেশে, নাটকীয় আবহাওয়া, সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘কল্কি’র ঝড়। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন তৈরী করিছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে একেবারে নতুনভাবে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কমল হাসান, প্রভাসরা।

তবে শোনা যাচ্ছে, সিকুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাডুকোনকে বাদ দিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

পরিচালকের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাডুকোন। যা দেখে দর্শকরাও ফুলমার্কস বসিয়েছেন।

এবার গুঞ্জন শোনা যাচ্ছে ‘কল্কি’র সিকুয়েলে থাকছেন না দীপিকা। কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়ছেন দীপিকা?

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রথমটায় দীপিকার সিকুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বিন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিকুয়েল পর্দায় আনতে চাইছেন তারা। তাইতো ধারণা করা হচ্ছে, এর সিকুয়েলে দেখা যাবেনা দীপিকাকে।

সূত্রের খবর অনুসারে দীপিকাকে ছাড়া ‘কল্কি’র সিকুয়েলে কীরকম প্রভাব পড়বে সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিকুয়েলেও যে ক্যাশবাক্সে লক্ষীর কৃপা থাকবে, তারা একপ্রকার নিশ্চিত। তাই হয়ত কোনোমতেই তাদের দেরি করা সম্ভব নয়।

যদিও দীপিকার সিকুয়েলে না থাকা কিংবা তার পরিবর্তে অন্য কোন নায়িকাকে নির্মাতারা কাস্ট করবেন সে নিয়ে চূড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি। –বলিউড হাঙ্গামা

বিষয়:অমিতাভ বচ্চনকল্কিদীপিকা পাড়ুকোনপ্রভাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…