চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত ৩০ বছরে নেপালের সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আজ রবিবার নেপালের পোখারায় একটি অভ্যন্তরীণ ফ্লাইট বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এটি গত তিন দশকে নেপালের সবচেয়ে ভয়ংকর উড়োজাহাজ দুর্ঘটনা। উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল।

গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবিসির একটি সুত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা দিভেতা জানান, স্থানীয় সময় সকাল ১১টার কিছুক্ষণ পর উড়োজাহাজটিকে আকাশ থেকে পড়তে দেখে তিনি দুর্ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, আমি যখন সেখানে পৌঁছাই তখন দুর্ঘটনাস্থলে প্রচণ্ড ভিড় ছিল। বিমানের আগুন থেকে প্রচুর ধোঁয়া উঠছিল। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী হেলিকপ্টারগুলি চলে আসে। তিনি আরও বলেন, পাইলট কোন ভবনে আঘাত না করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত বিমানটি নিকটস্থ একটি নদীর পাশে ছোট এক জায়গায় আছড়ে পড়ে।

ফ্লাইটটি ৬৮ জন যাত্রী নিয়ে যাত্রা করে, যার মধ্যে কমপক্ষে ১৫ জন বিদেশী নাগরিক এবং ৪ জন ক্রু সদস্য ছিল। জানা গেছে, বিমানটিতে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রুশ ও ২ জন কোরিয়ান যাত্রী ছিলেন। এছাড়াও আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্স থেকে একজন করে যাত্রী ছিলেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে নেপালে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

নেপালে বিমান দুর্ঘটনা নতুন নয়, পাহাড় ঘেরা দেশটির অবস্থান, দূরবর্তী রানওয়ে এবং আবহাওয়ার হঠাৎ পরিবর্তন যে কোন সময় বিমান চালকের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

Reneta

২০১৮ সালের শুরুর দিকে, বাংলাদেশের ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কাঠমান্ডুতে অবতরণের সময় আগুন লেগে ৫১ জন নিহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনাদুর্ঘটনানেপালবিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT