চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকং আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। আগুন লাগার একদিনেরও বেশি সময় পর শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে তা নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৮৯ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। একজন ফায়ার সার্ভিস কর্মীও প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিস জানায়, আগুন ভবনের নিচতলা থেকে শুরু হয়ে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাপমাত্রা একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ফলে কিছু জায়গায় আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে।

বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আগুন নেভাতে প্রায় আড়াই হাজার কর্মী অংশ নেন। এতে ১২ জন দগ্ধ হন।

এ অভিযানে ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলেও কোনো হেলিকপ্টার বা ড্রোন মোতায়েন করা হয়নি; কারণ আগুন ভবনের ভেতরে থাকায় আকাশ থেকে পানি ছিটানো কার্যকর হতো না।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডআবাসিক কমপ্লেক্সনিহত বেড়ে ১২৮হংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT