চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বেড়েই চলেছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ভূমিকম্পে আহত হয়েছেন আরও ২২ জন।

এনডিটিভি জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ভূমিধস এবং সুনামির সতর্ক জারি করে। ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতায় নেমে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৬২ জনের মরদেহ উদ্ধার করেছেন। বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানে এখনও কাজ চলছে।

গত সোমবার জাপানের হোনশুর প্রধান দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে অঞ্চলে স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। এতে ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন ও রাস্তাঘাট। ভূমিকম্পটি হোনশু দ্বীপের নোটো প্রদেশে আঘাত করলে সেখানকার কর্মকর্তারা উপকূলীয় এলাকার লোকজনকে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এমনকি সুনামির সতর্কতাও জারি করা হয়। ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটারশক দেখা দিয়েছে অঞ্চলটিতে।

উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া বলেছেন, সব বাড়িই মাটিতে মিশে গেছে। প্রায় ৯০ শতাংশ বাড়ি সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি সত্যিই বিপর্যয়কর।

জাপান ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল। জাপান সরকারের তথ্য মতে, ২০১৮ সাল থেকে দেশটির উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর আগে ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার ভূমিকম্প সুনামির সূত্রপাত করেছিল। যার ফলে প্রায় ১৮,৫০০ মানুষ মারা গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানভূমিকম্পশক্তিশালী ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT