চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১২ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা নিচ্ছেন ডাক্তার ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১২ জনে দাঁড়িয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮১৭ জন। আফগানিস্তান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে। রোববার ৩১ আগস্ট গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সোমবার ১ সেপ্টেম্বর সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের বেড়ে ৮১২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ২ হাজার ৮১৭ জন।

এরআগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৬ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজার ৫০০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং মৃতের সংখ্যা ৬২২ জন।।

Banglabid

রয়টার্সের ফুটেজে দেখা গেছে , হেলিকপ্টার দিয়ে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। এসময় একটি বাড়ি ধসে যায় বলেও জানানো হয়। চিকিৎসকরা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সাহায্য করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনার প্রদেশে তিনটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আরও অনেক গ্রামে যথেষ্ট ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

Reneta

ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।

এদিকে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে বহু সংখ্যক বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত ও আহত হতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পমৃতের সংখ্যা বেড়ে ৮১২ জন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

পরবর্তী

জোরেশোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

পরবর্তী
সিইসি জোরেশোরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোরেশোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

ভোলায় ছাগল পালনে মাচা পদ্ধতির ছবি, দুই নারী ও ছাগলসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় মাচা পদ্ধতিতে ছাগল পালনে সাফল্য

সর্বশেষ

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT