চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২২
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের পর থেকে থমথমে অবস্থা গাজীপুরে। নিহত ওই দম্পতির নিজ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল থেকে বিক্ষোভ করেছেন।

সকাল ১১ টা থেকে গাজীপুরের টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করে। অপরদিকে টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের শিক্ষক দম্পতিকে পরিকল্পিত হত্যা বলে দোষীদের বিচারের দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার না করলে মহাসড়ক অবরোধসহ গাজীপুর অচল করার ঘোষণা দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) হাসিবুল আলম বিক্ষোভের সময় এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ করেন এবং দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মৃত্যুর সাথে জড়িত কেউ থাকলে তাদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেট কারের ভেতরে এ কে এম জিয়াউর রহমান (৫১) ও মোসা. মাহমুদা আক্তার ওরফে জলি (৩৫) দম্পতির লাশ পাওয়া যায়। জিয়াউর গাজীপুরের টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মাহমুদা টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পরে মৃত ওই দম্পতিকে গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে গতকাল রাত আড়াইটার দিকে দাফন সম্পূর্ণ করেন। পরে শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত ওই স্কুল শিক্ষকের বড় ভাই আতিকুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐকমত্য

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT