কুমিল্লা

হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদণ্ডাদেশ

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি, যেখানে গাঁটের গুল্লি ও ফাঁসের ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান। বৃহস্পতিবার ৬ এপ্রিল বেলা ১১টায় এ আদেশ দেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামীর সামনেই রায় পড়ে শোনান বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধার মরদেহটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলু পাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।

এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা দায়ের করেন। ঘটনায় ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য দেন। আসামীদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বিষয়:ফাঁসির আদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…