চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকের নিয়মিত বলৎকারে মলদ্বারে ক্যান্সার হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
৪:০৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
অপরাধ, জনপদ, পটুয়াখালী
A A
Two boys, one with a shaved head, in a school setting. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর বাউফলে মাদ্রাসা শিক্ষকের ধারাবাহিক বলৎকারের কারণে মলদ্বারে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে মাদ্রাসার একজন শিশু শিক্ষার্থী, এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বর্তমানে পলাতক আছে।

গতকাল (২৫ আগস্ট) শুক্রবার রাত সাড়ে ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী রাফি। মৃত রাফি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুরের তাতেঁরকাঠী ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসা ও এতিম খানার হাফেজী বিভাগের ছাত্র এবং বড় ডালিমা গ্রামের রেজাউল আকনের ছেলে।

আল রাফিকে বিভিন্ন কৌশলে এক বছর ধরে বলৎকার করেন ৪০ বছর বয়সী মাদ্রাসা পরিচালক কাম শিক্ষক হাফেজ সেলিম গাজী। দুই সপ্তাহ আগে শিশুটি পেটের অসুখসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় চিকিৎসা শেষে তাকে ঢাকা জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি।

Banglabid

এই ঘটনায় বাউফল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে নিহতের পরিবার। শিশুটির পরিবার জানায়, দুই সপ্তাহ আগে পেটে ব্যাথাসহ শারিরীক নানা সমস্যা দেখা দিলে রাফি বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তারা বলে, কয়েকদিন চিকিৎসা শেষে হাসপাতালের চিকিৎসকরা শিশু রাফির মলদ্বারে ক্যান্সার হয়েছে বলে জানান। যা তার শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর তাকে ভর্তি করা হয় জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিটিউট হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার সময় শিশু রাফির মৃত্যু হয়।

এই ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শিক্ষক হাফেজ সেলিম গাজী পলাতক। তার মোবাইল বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাই নাজিরপুর-তাতেঁরকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব গাজী বলেন, হ্যাঁ। এমন ঘটনা আমি শুনেছি, বর্তমানে তিনি (ভাই সেলিম গাজী) পলাতক আছে। তিনি আমার ভাই হলেও আমরা আলাদা থাকছি।

Reneta

ঘটনার সত্যতা স্বীকার করে নাজিরপুর-তাতেঁরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিন বলেন, আমি এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি আমরা জেনেছি। এই বিষয়ে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT