চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে স্থানীয় বৈঠকে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর স্থানীয় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনজীবনে অস্থিরতা দেখা দেয়।

এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শাকাই তহসিল এলাকায় স্থানীয় একটি শান্তি কমিটির বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে শান্তি কমিটির একাধিক সদস্যও রয়েছেন।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান নিজ বাসভবনের অতিথিশালায় একটি জিরগা (উপজাতীয় সভা) আহ্বান করেছিলেন। বৈঠক চলাকালীনই আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুর রহমানসহ বহু মানুষ হতাহত হন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি রিমোট কন্ট্রোলড। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবোমা বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয়

এপ্রিল ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT