চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ব্রুইনকে ছেড়ে দেয়ার প্রশ্নে ‘অস্বস্তি’ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৩, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, পিচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন দারুণ ছন্দে থাকা কেভিন ডি ব্রুইন। তার গোলে সর্বশেষ ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে তাই শিষ্যকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি স্পেনিয়ার্ড কোচ। তখনই গার্দিওলার কাছে প্রশ্ন আসে, তাহলে ছন্দে থাকা এই তারকাকে কেন ছাড়ছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। জবাব দিতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়েন গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-০তে জিতেছে ম্যানসিটি। ঘরের মাঠে ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও আক্রমণে ঠিক কার্যকর হতে পারেনি সিটি। গোলের জন্য ৯টি শট নিলেও লক্ষ্যে ছিল কেবল ২টি। সেখানেই একটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন ৩৩ বর্ষী ড্রি ব্রুইন।

২০১৫ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর ১৬টি শিরোপা জিতেছেন ডি ব্রুইন। এর মধ্যে ছিল ছয়টি প্রিমিয়ার লিগ ও ক্লাবের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পারফরম্যান্স আর ধারাবাহিকতায় প্রায় প্রতিটিতে তার ছিল বড় অবদান। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন দুই দফায়।

Banglabid

ম্যাচ শেষে ৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘তাকে শুধু বলব ধন্যবাদ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০তে পিছিয়ে থাকার ম্যাচে তার পারফরম্যান্স ছিল দারুণ, আজকেও সে গোল করে জয় এনে দিল। আমি খুবই খুশি যে, সে এভাবে শেষ করতে পারছে। ইতিহাদে (ঘরের মাঠে) আর একটি ম্যাচ বাকি আছে আমাদের। আশা করি ভালো খেলবে সে।’

এমন প্রশংসার পর গার্দিওলার কাছে প্রশ্ন আসে, তাহলে কেন তাকে নতুন চুক্তির প্রস্তাব দেননি? ক্লাবের সর্বকালের সেরাদের একজনকে কেন ধরে রাখা হচ্ছে না? এমন নয় যে অনেক বেশি বয়স হয়ে গেছে ডি ব্রুইনের।

বেলজিয়ামের এই মিডফিল্ডারকে ধরে না রাখার কারণ ব্যাখ্যায় কিছুটা অস্বস্তিতেই পড়েন গার্দিওলা। বলেছেন, ‘কেভিনের জন্য সবটুকু শুভকামনা জানাই। তাকে ছাড়া এতগুলো বছরে এত কিছু সম্ভব হতো না। অবিশ্বাস্য এক ফুটবলার সে, তবে এখন পরিস্থিতিটাই এমন।’

Reneta

‘এ ধরনের ফুটবলারের বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। ব্যাপারটি শুধু পারফরম্যান্সের নয়, আমাদের অসংখ্য সমর্থকের হৃদয়ে সে যেভাবে জায়গা করে নিয়েছে, সেটিই আসল। আমাদের যত সাফল্য, তা ফুটবলারদেরই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাডি ব্রুইনম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পরবর্তী

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

পরবর্তী
আলিয়া ভাটের ছবি, তিনজন নারী অভিনেত্রী, সুন্দর পোশাক ও প্রাকৃতিক পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

Jamaat-e-Islami leaders hold a meeting on women's reform issues in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সংস্কার কমিটির বাতিল চায় জামায়াতে ইসলামী

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT