চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার মতো তোমাকেও মরতে হবে!’

হুমকির মুখে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
দুই পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে, পাঞ্জাবি পরিহিত, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরও পার হয়নি বাবা সিদ্দিকির মৃত্যুর, তার মাঝেই এবার ইমেলে হুমকি পেলেন প্রয়াত এনসিপি নেতা ও বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিক। সোমবার (২১ এপ্রিল) জিশান জানিয়েছেন যে, তিনি ‘ডি কোম্পানি’ থেকে ইমেইলের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন। যেখানে তাঁকে বলা হয়েছে ১০ কোটি টাকা না দিলে তারও বাবার মতোই পরিণতি হবে।

‘ডি কোম্পানি’ হল পলাতক ভারতীয় গ্যাংস্টার-সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন অপরাধ সিন্ডিকেটের জন্য ব্যবহৃত একটি নাম। জিশান সিদ্দিক হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দুদিন আগেই ১০ কোটি টাকা চেয়ে তার কাছে একটা হুমকি ইমেইল আসে। বিষয়টি তিনি পুলিশকে জানালে তার বয়ান রেকর্ড করা হয়। জিশান বলেন, ‘আমি তখন ইমেলের বিষয়টি উপেক্ষা করেছিলাম কিন্তু এরপর আবার একই কথা মনে করিয়ে দিয়ে হুমকি ইমেইল পাঠানো হয়, আজও (২২ এপ্রিল) পেয়েছি। অবশেষে, আমাকে পুলিশের কাছে বিষয়টা জানাতেই হয়েছে।’

Banglabid

১৯ এপ্রিল পাওয়া জিশানের ইমেইলের প্রোফাইলের ছবিতে দেখা গেছে দুটি গুলিসহ একটি বন্দুক। ইমেইলের বিষয়বস্তুতে লেখা আছে, ‘বাবা সিদ্দিকের মৃত্যুর পর লরেন্স বিষ্ণোই এর পিছনে আছে বলে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল, এটা দুঃখজনক। অন্য কেউ সেটা করেছিল কিন্তু সেটা অতীত। এখন আমি আপনার পরিবারের কাছ থেকে সুরক্ষার জন্য ১০ কোটি টাকা চাই এবং আপনার কাছে দুই দিন সময় আছে।’

ইমেলের প্রেরক হুমকি দিয়ে বলেছেন, ‘দয়া করে পুলিশকে জড়াবেন না। এই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে, তাই সাবধান থাকুন।’ ইমেলে আরও লেখা হয় যে, ‘যদি কোনো স্পষ্টীকরণের প্রয়োজন হয় তাহলে জানিয়ে দিন। এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিন। কোন জায়গায়, কোন সময় টাকা দিতে আসতে হবে আমি জানাব। দয়া করে ইমেইল আপনি সেটা নিশ্চিত করুন, ডি-কোম্পানি।’

গেল বছরের  ১২ অক্টোবর মুম্বাইয়ের নির্মল নগরে এনসিপি নেতা বাবা সিদ্দিককে হত্যা করা হয়েছিল। প্রধান গুলিবর্ষণকারী শিবকুমার গৌতম ছয় রাউন্ড গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ। যার তিনটি গুলি সিদ্দিকের দেহের উপরের অংশে লেগেছিল। লীলাবতী হাসপাতালে এক ঘন্টার মধ্যে তিনি মারা যান।

Reneta

ঘটনার পরপরই অন্য দুই আক্রমণকারী ধর্মরাজ কাশ্যপ এবং গুরমিল সিংহকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর ব্যাপক অভিযান চালিয়ে আসও ২৪ জনকে গ্রেফতার করা হয়। এই ২৭ জন অভিযুক্তই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে আছেন। চার্জশিট অনুযায়ী, জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমল বিষ্ণোই হত্যাকাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিশান সিদ্দিকপ্রয়াত এনসিপি নেতাবাবা সিদ্দিকবাবা সিদ্দিকের ছেলেমৃত্যু হুমকিসালমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?

পরবর্তী

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে

পরবর্তী
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে

বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেধাস্বত্ব ফিরে পেতে পাঁচ প্রযোজকের আবেদন

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT