চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁওয়ে গুলির ঘটনায় সন্ত্রাসী ইমন জড়িত: ডিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনসহ তিনজনকে কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনায় সন্ত্রাসী ইমনের হাত রয়েছে বলে ধারণা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করেছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে দুই পথচারী আহত হয়েছেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুন। তিনি পিয়াসা বার থেকে ফেরার পথে তার প্রাইভেটকারে হামলা হয়। এই মামুন ২০ বছর জেল খেটে বের হয়েছে। সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করছে বলে ধারণা করছি। এ ঘটনায় বিস্তারিত তদন্ত হচ্ছে। তদন্তে সবকিছুই আসবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এতে সন্ত্রাসী মামুনসহ তিনজন আহত হন।

জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মগবাজার এলাকার পিয়াসা বার থেকে প্রাইভেটকারে করে মামুন, খোকন ও মিঠু নামে তিনজন শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি স্থানে পৌঁছালে চারটি মোটরসাইকেলযোগে ৭- ৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। গাড়ি থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসময় পথচারী ভুবন চন্দ্র শিলের মাথায় গুলি লাগে এবং আরও এক পথচারী আরিফুল হক আহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT