চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার নাটকে চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বিচার প্রক্রিয়া চলাকালীন অনেকসময় বিচারকও বোঝেন যাকে দোষী বলা হচ্ছে সে আসলেই দোষী! কিন্তু সঠিক প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। আবার অনেক অপরাধী আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যায়। কারণ, প্রমাণ যেদিকে যায় আইনের পাল্লা সেদিকেই ভারী থাকে।

আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় এমন কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে ইউটিউব ভিত্তিক ড্রামা ‘ডার্ক জাস্টিস’। যে গল্পে দেখানো হবে, বিচারকের টিম তদন্ত করে আসল সত্য উদঘাটন করেন। এটি নির্মাণ করেছেন ‘লিডার আমি বাংলাদেশ’ ছবির নির্মাতা তপু খান। নির্মাতা এটিকে ইউটিউব ফিল্ম বলতে চাইলেন। তার কথা, বড় বাজেটে সিনেমার টিম নিয়ে নির্মাণ করেছি। এমনকি এর দুটির দৃশ্যের জন্য ইন্ডিয়ান অ্যাকশন ডিরেক্টর নিয়েছি।

বড় বাজেটে ওটিটি প্ল্যাটফর্ম নিয়মিত কনটেন্ট নির্মিত হচ্ছে। কয়েকজন প্রযোজক ইউটিউব প্ল্যাটফর্মে বড় বাজেটের কনটেন্ট নির্মাণ করছেন। তাদেরই একজন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টের কর্ণধার আকবর হায়দার মুন্না। যিনি ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’, ‘বিদেশ’, ‘কিডনি’র মতো নাটকগুলোর প্রযোজক। তিনি বলেন, ডার্ক জাস্টিসের গল্প কাল্পনিক নয়। এমন ঘটনা চারপাশে হচ্ছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গল্প আমার মাথায় এসেছে।

তপু খান জানান, এটি বিগ বাজেটের কনটেন্ট। তবে প্রযোজক বললেন, আমি সবসময় গল্পে যা ডিম্যান্ড করে সেভাবেই কাজের চেষ্টা করি। দর্শক কনটেন্ট দেখলে পরিষ্কার বুঝতে পারেন ভিজ্যুয়ালাইজেশনে আয়োজন কেমন থাকে। ইউটিউবে বেশি কনটেন্টে কাজ করি। দর্শকদের ভালো কাজ দেব এই ইনটেনশন সবসময় থাকে। ভালো কাজ প্রতিমাসে করা যায় না। এজন্য সময় লাগে। তাই যে কাজগুলো করি যেন আলাদা হয় সেই চেষ্টা থাকে।

আটদিন শুটিংয়ের মাধ্যমে ‘ডার্ক জাস্টিস’র শুটিং শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর এটির ট্রেলার প্রকাশ হবে এবং ১ জানুয়ারি ২০২৪-এ ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি দেয়া হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সায়লা সাবি, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, রাশেদ মামুন অপু, মাহিমা, জয়রাজ, সায়েদ আলী সুজন, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ।

Reneta

তপু খান বলেন, সিনেমার মতো করে এটি নির্মাণ করেছি। গল্পটি সারপ্রাইজিংভাবে উপস্থাপন হবে। এতে যেসব টেকনিশিয়ান কাজ করেছেন সবাই ফিল্মের। সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল, ফাইট ডিরেক্টর চেন্নাইয়ের রকি রাজেশ। এজন্য এটিকে ইউটিউব ফিল্ম বলতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিন্দিতা মিমিঅপূর্বআকবর হায়দার মুন্নাইরফান সাজ্জাদজয়রাজজিয়াউল ফারুক অপূর্বডার্ক জাস্টিসতপু খানমনিরা মিঠুমাহিমারাশেদ মামুন অপুসায়লা সাবিসায়েদ আলী সুজনস্বরন সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT