চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের তদন্ত হচ্ছে, জানিয়েছেন কাতালান অঞ্চলের সুপ্রিম কোর্ট। ঘটনাটা ঘটেছে বার্সেলোনায়। সেখানে একটি নাইটক্লাবে এক নারী বার্সার সাবেক তারকার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন।

‘গত মাসে বার্সেলোনার একটি নাইটক্লাবে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। এর প্রেক্ষিতে কার্যক্রম শুরু করেছেন আদালত।’ আদালত থেকে এমন বিবৃতি এসেছে।

আদালতের বিবৃতিতে অবশ্য আলভেজের নাম উল্লেখ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি যে আলভেজ, স্প্যানিশ গণমাধ্যমে সেটি নিশ্চিত করেছেন আদালতের এক মুখপাত্র। বলেছেন, ‘মামলাটি তদন্তাধীন, এছাড়া আদালতের কাছে আর কোনো তথ্য নেই।’

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন এক নারী। সেসময় আলভেজ সম্মতি ছাড়াই ওই নারীর শরীরে যৌন স্পর্শ করেছিলেন বলে অভিযোগ।

অভিযোগ নিয়ে আগেই মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে অস্বীকার করেছেন। বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ঘটনাস্থলে ছিলাম, কিন্তু আমি এমন কোনো কাজ করিনি।’

‘আমি জানি না এই ভদ্রমহিলা কে? আমি একজন নারীর সাথে এটা কিভাবে করতে পারি? অবশ্যই এমনটা করবো না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানি আলভেজনাইটক্লাববার্সেলোনাব্রাজিলযৌন হয়রানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT