চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সম-হারে মাসুল নীতিতে ভারত কতটা বিপদে পড়বে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন, কানাডা, ইইউ-সহ বেশ কয়েকটি দেশের নাম করে বলেছেন, ‘আমরা ওদের পণ্যের উপর যে মাসুল বসিয়েছি, তার থেকে অনেক বেশি মাসুল ওরা আমাদের পণ্যের উপর বসিয়েছে। এটা অত্যন্ত অন্যায্য ব্যবস্থা।’

বুধবার (৫ মার্চ) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, এসময় ট্রাম্প এসব দেশে পণ্য মাসুল নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প বলেন, ভারত তো আমাদের তুলনায় একশো শতাংশের বেশি মাসুল বসিয়ে রেখেছে। চীন দ্বিগুণ মাসুল বসিয়েছে, দক্ষিণ কোরিয়ার মাসুল চারগুণ বেশি। আগামী ২ এপ্রিল থেকে ওরা যে হারে আমাদের পণ্যের উপর মাসুল বসিয়ে রেখেছে, আমরাও একই হারে বসাব। ওরা যদি আমাদের পণ্য ওদের বাজারে ঢুকতে না দেয়, তাহলে আমরাও দেব না। ১ এপ্রিল থেকে করছি না, কারণ, মনে হতে পারে, আমি এপ্রিল ফুল করছি, বোকা বানাচ্ছি। তাই ২ এপ্রিল থেকে সম-হারে মাসুল চালু হবে।

ভারতের উপর কী প্রভাব পড়বে?
রেটিং এজেন্সি মুডিজের রিপোর্ট অনুসারে, এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামের উপর ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

রিপোর্ট বলছে, ভারতের খাবার, বস্ত্র এবং ওষুধ শিল্প বিপদে পড়তে পারে। যে সব ভারতীয় সংস্থা মার্কিন বাজারের উপর নির্ভরশীল তারা বিপাকে পড়বে।

তাদের মতে, এর ফলে ভারতীয় মুদ্রার উপর চাপ বাড়বে, মার্কিন ডলার শক্তিশালী হবে। আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত করতে রিজার্ভ ব্যাংকের হাতে খুব বেশি বিকল্প থাকবে না।

Reneta

কোথায় চাপে পড়তে পারে ভারত?
যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ পণ্যের উপর ভারত পাঁচ শতাংশ হারে মাসুল বসিয়েছে। ফলে সেই সব জিনিসের উপর সমহারে মাসুল বসানোর নীতিতে ভারতের কোনো অসুবিধা হবে না। কিন্তু পোশাক, বস্ত্রশিল্প, চটি-জুতোর উপর যুক্তরাষ্ট্র যদি ১৫ থেকে ৩৫ শতাংশ মাসুল বসায়, তাহলে ভারতের অসুবিধা হবে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রতিটি জিনিস আলাদা করে বেছে নিয়ে সমহারে মাসুল বসায়, তাহলে অনেক ক্ষেত্রে ভারতের কোনো অসুবিধা হবে না।

তিনি বলেন, ভারতের মতো যুক্তরাষ্ট্র যদি অ্যাভাকার্ডোর উপরে উঁচু হারে মাসুল বসায়, তাহলে দিল্লির কিছু এসে যাবে না। কারণ, ভারত সেভাবে অ্যাভাকার্ডো আমদানি করে না। তারা যদি ক্ষেত্র অনুসারে মাসুল বসায় এবং সব কৃষিজ জিনিসের উপর উঁচু হারে মাসুল বসায়, তাহলে ভারতের ক্ষতি হবে। তখন ভারতকে হয় যুক্তরাষ্ট্রের জিনিসের উপর মাসুল কমাতে হবে, অথবা পাল্টা কোনো ব্যবস্থা নিতে হবে।

অর্থনীতি বিষয়ক প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় রপ্তানির জায়গাগুলোর মধ্যে একটি। ফলে সমহারে শুল্ক বসানোর নীতির ফলে ভারতের রপ্তানি ধাক্কা খাবে।

জয়ন্ত বলেন, জানুয়ারিতে বিদেশি অর্থলগ্নি সংস্থাগুলো শেয়ার বাজার থেকে ৭৮ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। ফেব্রুয়ারিতে তোলা হয়েছে ২৮ হাজার কোটি টাকার মতো। ফলে শেয়ার বাজার রীতিমতো চাপে আছে। ট্রাম্পের এই ঘোষণার প্রভাব সেখানেও পড়তে পারে।

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন।

ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কাশ্যপ বলেন, আমরা আশা করি, এই আলোচনা সফল হবে। এই বাণিজ্য চুক্তি অনেকদিন ধরেই বকেয়া আছে। এর ফলে বিশ্বের দুইটি বড় অর্থনীতির দেশ কাছাকাছি আসতে পারবে।

তিনি জানান, মার্কিন বাণিজ্যের মাত্র আড়াই শতাংশ ভারতের সঙ্গে হয়। এর পরিমাণ বাড়া দরকার। একটা লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে হবে। দুই দেশ দুই জনের বাজারে যাতে অবাধে ঢুকতে পারে, সেই ব্যবস্থা থাকা দরকার।

জয়ন্ত জানান, নতুন বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের উপর চাপ বেশি থাকবে। যুক্তরাষ্ট্র তাদের শর্ত বেশি করে চাপাতে চাইবে। ভারতকে তখন ট্রাম্পের অনেক দাবি মেনে নিতে হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পট্রাম্পের মাসুল নীতিপ্রেসিডেন্ট ট্রাম্পমার্কিন কংগ্রেসে ভাষণযুক্তরাষ্ট্র-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT