চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৪
বাংলাদেশ
A A

যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপরূপে মাকিকগঞ্জ এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এটি এখন মাকিকগঞ্জ ও এসব এলাকায় অবস্থান করছে। আগামীকাল ২৮ মে এর প্রভাব একদমই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ আশেপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম’ (বিডাব্লিউওটি) জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে নিম্নচাপরূপে মাকিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে ময়মনসিংহ জেলার দিকে এগোচ্ছে।

এখনও ব্যাপক বাতাস থাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে যা আজ গভীর রাত পর্যন্ত থাকতে পারে। অপরদিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও অনেক দমকা হাওয়া বয়ে যাচ্ছে যা আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার ২৮ মে সকাল থেকেই খুলনা ও বরিশাল বিভাগের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

কক্সবাজারের মহেশখালী পৌরসভার সিকদারপাড়া এলাকা থেকে ধারণ করা

এদিকে সারাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশকিছু উপজেলার।

সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ঘরবাড়ি।

সন্দ্বীপ
Reneta

ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন চ্যানেল আইকে বলেন, ফৌজদারহাট থেকে আসা বিদ্যুতের মূল লাইনও বন্ধ রয়েছে। যার কারণে সীতাকুণ্ড ও সন্দ্বীপ সম্পূর্ণ বিদ্যুৎবিহীন রয়েছে। কবে নাগাদ লাইন স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙ্গে সোনাগাজী উপজেলাসহ ফেনী জেলার অধিকাংশ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রেমালরেমাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT