বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা: সাগর উত্তাল, উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সমুদ্রের ঝড়ো ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি এসেছে। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, ঘূর্ণিঝড়ের মূল অংশ দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন দিয়ে অতিক্রম করা শুরু করবে।

ঘন্টায় ২২ থেকে ২৪ কিলোমিটার গতিতে এগোতে থাকা ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রম করতে চার থেকে ছয় ঘণ্টা সময় লাগতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়া বইছে। সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়টি কেন্দ্রের ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ১৯৫ কিলোমিটার থেকে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মোখার প্রভাবে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছাসে কক্সবাজার ও চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে। ফলে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটিসহ পাহাড়ী অঞ্চলে ভূমি ধ্বসের আশংকা করছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:আবহাওয়া কক্সবাজার ঘূর্ণিঝড় চট্টগ্রাম মোখা সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…