চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মিধিলি’র তাণ্ডবে কক্সবাজারে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:১৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
কক্সবাজার, জনপদ
A A
ঘূর্ণিঝড় মিধিলির কারণে কক্সবাজারের কৃষি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মিধিলিতে কক্সবাজারে উঠতি আমন ফসল  ও শীতকালীন আগাম শাক-সবজির ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

চকরিয়ার পশ্চিম বড় বেওলা এলাকার কৃষক ইকরাম বলেন, তার আমন ধানগুলো পাকার শেষ পর্যায়ে ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সব ধান পড়ে গেছে। এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না।

রামু উপজেলার গর্জনিয়া এলাকার কৃষক রহিমুল্লাহ উল্লাহ বলেন,  মুনাফার আশায়  শীতকালীন আগাম শাকসবজির চাষ করেছিলেন তিনি। ঘূর্ণিঝড়ে  তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

Banglabid

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা পান চাষী রফিকুল ইসলাম বলেন, মাত্র কিছুদিন আগে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষত-বিক্ষত পানের বরজটা একটু দাড় করানোর সাথে সাথে আবার আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানায়  তার সব পান নষ্ট হয়ে গেছে।

চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন,  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। তাদের নানাভাবে সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।

কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কবির হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলিতে কক্সবাজার জেলায় ২০ হেক্টর পানের বরজ, ১৪৫ হেক্টর আমন ধান, ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ও ১১ হেক্টর সরিষা চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেওয়া হচ্ছে ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার-মহেশখালীঘূর্ণিঝড় ‘মিধিলি’
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক মাসের ছুটিতে লিটন, টেস্টে অধিনায়ক শান্ত

পরবর্তী

ফাইনালে অজিদের চ্যালেঞ্জ জানাবেন শামি

পরবর্তী
শামি ক্রিকেট বল ছুঁড়ে ফেলে বোলিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে অজিদের চ্যালেঞ্জ জানাবেন শামি

সাকিব নৌকার মনোনয়ন কেনার জন্য বৃদ্ধার সাথে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন আসন থেকে নৌকার মনোনয়ন কিনলেন সাকিব

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT