জনপদ

ঘূর্ণিঝড় মিধিলি: গাছের ডাল পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঘূর্ণিঝড়ের কারণে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপর, ব্যবসায়ীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপর, এতে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে দমকা হাওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি উপজেলার মিরিকপুর গ্রামে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর তিনি তার বাসাইল পূর্বপাড়ার ভাড়া বাসায় ফিরছিলেন। বাসাইল উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে তিনি একজনের সাথে কথা বলছিলেন। এ সময় দমকা হাওয়ায় উপর থেকে মেহগনি গাছের একটি ডাল পরে তার উপর। মাথা ফেটে যায়। পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।

বিষয়:ঘূর্ণিঝড় ‘মিধিলি’ টাঙ্গাইলের বাসাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…