বাংলাদেশ

ঘূর্ণিঝড় মিধিলি: চার সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব, চার সমুদ্রবন্দরকে হুঁশিয়ারি সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব দেখাচ্ছে উপকূলীয় অঞ্চলে, চার সমুদ্রবন্দরকে হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে রূপ নিয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি। দেশের মোংলা ও খেপুপাড়া দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ‘মিধিলি’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…