বাংলাদেশ

ঘূর্ণিঝড় হামুন: বেশি ঝুঁকিতে দেশের যেসব অঞ্চল

বৃহৎ ঘূর্ণিঝড় হামুনের দৃশ্য, শক্তিশালী ঝড়ের ঘূর্ণি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহৎ ঘূর্ণিঝড় হামুনের ছবি, শক্তিশালী ঝড়ের ঘূর্ণি ও আকাশে ঘন মেঘের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল নয়টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি আরও উত্তর পূর্বদিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে আজ দুপুর বারোটা নাগাদ বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

এর ফলে চট্টগ্রাম ও বরিশাল উপকূলীয় অঞ্চলের ভোলার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের কারণে পুরো দেশের পুরো উপকূলীয় অঞ্চল আক্রান্ত হলেও চট্টগ্রাম ও বরিশাল উপকূলীয় অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তিন থেকে ৫ ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হবে।

আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানিয়েছেন, গত বছর অক্টোবর মাসে ঘুর্ণিঝড় ‘চিত্রাংক’-এর সাথে ‘হামুন’-এর সাদৃশ্য রয়েছে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় 'হামুন'

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…