চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বিনোদন
A A

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ছায়ানটের সভাপতি ড. সন্‌জীদা খাতুন আর নেই। মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গুণী এই সাংস্কৃতিক ব্যক্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।

মৃত্যুকালে সন্‌জীদা খাতুনের বয়স হয়েছিলো ৯২ বছর।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনির রোগে ভুগছিলেন।

ছায়ানট থেকে জানানো হয়েছে, বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে সন্‌জীদা খাতুনকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী এই ব্যক্তিত্ব একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগীতজ্ঞ ও শিক্ষক ছিলেন। সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন সন্‌জীদা।

Reneta

তার জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স, ব্শ্বিভারতী, শান্তিনিকেতন থেকে এমএ এবং সেখান থেকেই রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ নিয়ে পিএইডি সম্পন্ন করেন ১৯৭৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, নজরুল স্বর্ণপদক, রবীন্দ্রস্মৃতি পুরস্কার, রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন সন্‌জীদা খাতুন।

ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে ২০২১ সালে। এছাড়াও তিনি ভারত থেকে দেশিকোত্তম অনারারী ডিলিটসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছায়ানটলিড বিনোদনসনজীদা খাতুনসন্‌জীদাসন্জীদা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারছেন না এমবাপে

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় অনেকের মরদেহ উদ্ধার

মার্চ ২৬, ২০২৬
কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে শাইখ সিরাজ

কৃষকের ঈদ আনন্দ: অন্যতম অনুষ্ঠান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে বাস-লরি সংঘর্ষে আগুন, নিহত ১৩

মার্চ ২৬, ২০২৬
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমেদ, ছবি: সংগৃহীত।

‘পাপের জন্য কিছুটা হলেও প্রায়শ্চিত্ব করুন মামুন খালেদ’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT