চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ১৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার ১৫ নভেম্বর রাত ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মাহবুব জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রুবায়েত জামিল। যোহরের পর গুলশান আজাদ মসজিদে প্রথম ও দুপুর আড়াইটায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

মাহবুব জামিল বার্ধক্যজনিত কারণ ও ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মাহবুব জামিল ২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া মাহবুব জামিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, সিঙ্গার এশিয়া এবং হংকংয়ের আঞ্চলিক জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক বোর্ডের উপদেষ্টা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং আইস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Reneta

মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং সাংবাদিকতায় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৮৪ সালে ব্যবসা ব্যবস্থাপনায় স্যার জগদীশচন্দ্র স্বর্ণপদক ও ১৯৯৫ সালে ব্যবস্থাপনা উৎকর্ষে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা ট্রাস্ট স্বর্ণপদক অর্জন করেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: মাহবুব জামিলসাংস্কৃতিক ব্যক্তিত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT