চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের পরিত্যক্ত জমিতে কুল চাষে সাফল্য

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১২:৪২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে পাহাড়ের পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রজাতির কুল চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা সুশান্ত তঞ্চঙ্গ্যা। নিজের বেকারত্ব দুর করতে পৈত্রিক পাহাড়ি পরিত্যক্ত জমিতে সুশান্ত গড়ে তুলেছেন কুলসহ বিভিন্ন প্রজাতির ফলের বাগান।

২০১৬ সাল থেকে পরিত্যক্ত প্রায় ১০ একর জমিতে সুশান্ত গড়ে তুলেছেন এই ফলের বাগান। প্রথম দিকে সুশান্তর স্ত্রী তার স্বপ্নের বাগান গড়ে তোলার কাজে সহযোগিতা করলেও সুশান্তর বাগানের পরিধি এখন অনেক বেড়ে গেছে। তার বাগানে এখন প্রায় ১০-১২জন শ্রমিক কাজ করছে।

পাহাড়ি উঁচু-নিচু ঢালে তিনি এক হাজার বরই গাছ লাগিয়েছেন। গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু মিষ্টি কুল। সুশান্তের বরই বাগানে এরই মধ্যে পাকতে শুরু করেছে বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মিরী আপেল বরই ও দেশি জাতের বরই। বর্তমানে বরই কেজি প্রতি ১২০-১৫০ টাকা করে বিক্রি করছেন সুশান্ত।

কুল ছাড়াও সুশান্তের বাগানে রয়েছে ২০ প্রজাতির বিভিন্ন ফলের বাগান। যার মধ্যে রয়েছ আম, কাঁঠাল, লটকন, লিচু, আমলকী, পেঁপে, তেঁতুল, মাল্টা, লেবু, বেল, নারিকেল, সুপারি, রাম্বুটানসহ অন্যান্য বারোমাসি ফল। বর্তমানে সুশান্ত বরই বিক্রি শুরু করেছেন। এবার বরই বিক্রি করে তিনি ৫-৭লক্ষ টাকা আয় করবেন বলে আশা।  এবছর বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আবেদন করেছেন পাহাড়ের সফল এই কৃষি উদ্যোক্তা ।

সফল উদ্যোক্তা হিসেবে সুশান্ত এখন পাহাড়ের এক রোল মডেলের নাম। তার বাগান দেখে অনেকে আকৃষ্ট হয়ে বাগান চাষে আগ্রহী হয়ে উঠছেন।

রাঙ্গামাটি জেলায় এবার ৭৭০ হেক্টর জমিতে বরই চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৬শত মেট্রিক টন ধরা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পাহাড়ে কুল চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারী সহায়তা কামনা করেছেন কৃষি উদ্যোক্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষিরাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT