দেশের দক্ষিণাঞ্চলে মাংস রান্নার ঐতিহ্যবাহী উপকরণ চুইঝাল। মসলাজাতীয় এই পণ্য রাজধানীসহ সারাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। চাহিদা বাড়ায় চুইঝালের বাণিজ্যিক চাষে যুক্ত হচ্ছেন অনেক উদ্যোক্তা। যশোর জেলার মনিরামপুরের ইফেতেখার সেলিম অগ্নি তাদেরই একজন। চুইঝাল উৎপাদন এবং এটিকে জনপ্রিয় করতে নিয়েছেন নানা কার্যক্রম।







