দেশে অনাবাদি জমিতে চাষাবাদ শুরু
প্রধানমন্ত্রী আশ্বাসে কৃষকরা অনাবাদি জমিতে চাষাবাদ শুরু করেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাপরবর্তী রাশিয়া-ইউক্রেন য্দ্ধু পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অনাবাদি জমিকে চাষের আওতায় আনার আহ্বান জানিয়ে যাচ্ছেন। এরই সূত্র ধরে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও সংস্থা অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে নানা উদ্যোগ নিয়েছে। তাদের সহায়তায় মাঠের কাজটি করে যাচ্ছেন সারা দেশের প্রান্তিক কৃষকরা। অনাবাদি জমিতে কৃষি উদ্যোগ নিয়ে পরাগ আজিমের ৪ পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে থাকছে বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের কথা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






