চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবিতে ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন ডিক্যাপ্রিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

চলতি মাসেই মুক্তি পাবে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’। এই ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর চরিত্রটির নাম ‘আরনেস্ট বারখার্ট’। সমালোচকদের মতে এই চরিত্রের জন্য অভিনেতা ক্যারিয়ারের সেরাটি দিয়েছেন।

স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর রিভিউ দিচ্ছেন সমালোচকরা। গল্প, অভিনয় ও এডিটিং-এ মুগ্ধ তারা। বিশেষ করে ডিক্যাপ্রিওর চরিত্র ও সেই চরিত্রে অভিনেতার অভিনয়ে মুগ্ধ সমালোচকরা। সাড়ে তিন ঘণ্টার এই ছবিটিতে এক মুহূর্তের জন্য চোখ সরানোর কোনো উপায় নেই তাদের মতে।

‘আরনেস্ট বারখার্ট’ চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং উইলিয়াম চরিত্রে রবার্ট ডি নিরো দুজনেই দুর্দান্ত। রটেন টমেটোতে জমা হয়েছে অনেকগুলো রিভিউ। সেখানে সকলেই দুই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।

‘ডিসকাসিং ফিল্ম’-এর বেন রোলফ বলেছেন, ‘ডিক্যাপ্রিওর অস্কার পাওয়ার সম্ভাবনা আছে। তিনি এযাবৎকালের সেরা পারফর্মেন্স দিয়েছেন এই ছবিতে। নিরোও দারুণ।’

‘ইন্ডিওয়্যার’-এর ডেভিড এরলিচ বলেছেন, ‘ডিক্যাপ্রিও ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন। আর্নেস্ট বুরখার্ট হিসাবে তার অভিনয় নতুন করে বিস্ময় সৃষ্টি করে।’

Reneta

‘দ্য রিঞ্জার’-এর মানুয়েলা লাজিক লিখেছেন, “মার্টিন স্করসিসের সাড়ে তিন ঘণ্টার ওয়েস্টার্নে ডিক্যাপ্রিও ও রবার্ড ডি নিরোর পারফর্মেন্স ‘গুডফেলাস’-এর মতো ক্লাসিককেও ছাড়িয়ে গেছে।”

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ডেভিড গ্রানের বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে।

এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।
সূত্র: ইউনিলাড

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্টার্নমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT