চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাদর-তোয়ালে কিনতেই রোনালদোর এতো খরচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গেল মৌসুমটা যুতসই কাটেনি সময়ের অন্যতম সেরা ক্রিস্টিয়ানো রোনালদোর। তাকে ঘিরে ক্লাব-ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। পুরনো স্মৃতি নতুন মৌসুমে টেনে আনার পাত্র নন ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকাও। নিরালায় সময় কাটাতে ব্যক্তিগত উড়োজাহাজে চেপে পরিবার নিয়ে উড়াল দিয়েছিলেন স্পেনের দর্শনীয় দ্বীপ মায়োর্কায়। নিজেকে রিচার্জ করার পাশাপাশি যেখানে দু’হাতে খরচ করছেন অর্থ।

একদশকেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের একজন রোনালদো। ব্যাংকে অর্থের পাহাড় জমেছে ৩৭ বর্ষীর। এত অর্থ কোথায় খরচ করেন পর্তুগিজ সুপারস্টার, যাদের এমন ভাবনা তাদের জন্য খবর- সবশেষ মায়োর্কা ভ্রমণেই ২৮.৬ মিলিয়ন খরচ করে এসেছেন সিআর সেভেন।

বিলাসবহুল ভ্রমণ সময়টাতে কী করেননি রোনালদো। যেখানে থেকেছেন, সেই ভিলায় বেশ কয়েকটি কক্ষ ছাড়াও ফুটবল, টেনিস, বাস্কেটবল, বিচ ভলিবল ও জিমের ব্যবস্থা ছিল। রোনালদোও উপভোগ করেছেন। মডেল সঙ্গিনী জর্জিনার সাথে আয়েশি সময় কাটিয়েছেন, ইচ্ছেমত ঘুরে বেড়িয়েছেন প্রেমের সাম্পানে, ডুব দিয়েছেন সুইমিং পুলের স্বচ্ছ জলে।

সেখানে স্নান সেরে রোনালদো যে তোয়ালে ব্যবহার করতেন, যে বিছানার চাদরে ঝাঁপিয়ে পড়তেন ক্লান্ত-শ্রান্ত হয়ে, সেগুলোর দাম শুনলেও চক্ষু ছানাবড়া হতে বাধ্য! রোনালদোর ১৪ হাজার ইউরো খরচ হয়েছে কেবল তোয়ালে ও বিছানার চাদরেই।

মায়োর্কায় থাকাকালীন অনলাইনে একটি সানগ্লাস অর্ডার করেছেন রোনালদো, যার দাম পড়েছে ৪ হাজার ইউরো। ব্যক্তিগত যে উড়োজাহাজে এসেছেন তার দামই তো ২২ মিলিয়ন ইউরো। উড়োজাহাজ থেকে নেমে প্রমোদতরীতে চেপে মায়োর্কায় গিয়েছেন, ২৭ মিটার দীর্ঘ প্রমোদতরীতে খরচ হয়েছে তার ৬.৫ মিলিয়ন ইউরো।

এসব নিয়ে অবশ্য মাথা ঘামানোর সময় নেই রোনালদোর। ভ্রমণটা হয়েছে ফুরফুরে মেজাজে। এখন মাঠের খেল দেখাতে মুখিয়ে আছেন। নতুন মৌসুমে চিরচেনা রূপেই তাকে পাওয়ার আশা ক্লাব-সমর্থকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্জিনাপর্তুগালমায়োর্কাম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘যাত্রী নিরাপত্তা নির্দেশনা’ মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, তদন্ত কমিটি গঠন

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএমপিতে ৭ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জুন ৫, ২০২৬

‘সন্তানের জন্যই কোরবানি দেই’, ভাইরাল রিলস নিয়ে বললেন অপু

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT