চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের নবীনবরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিভাগের ১১১নং রুমে নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী আলোচনায় বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা পাল, মো. মাজহারুল ইসলাম এবং প্রভাষক ফারজানা রহমান ও প্রকাশ চন্দ্র রায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ বলেন, অপরাধের কার্যকারণ নির্ণয় ও তৎসংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মূলত ক্রিমিনোলজি বিষয়ের সূত্রপাত। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অপরাধ প্রতিকার ও প্রতিরোধে গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে রাষ্ট্রের পলিসি লেবেলে কাজ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. কাদের মিয়া বলেন, শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার শ্রেষ্ঠ সময় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তবে মুক্ত স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়বদ্ধতা তথা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এসময় তিনি শিক্ষার্থীদের ক্ষেত্র উল্লেখপূর্বক; বিশেষ করে চাকরিতে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের পেশাগত সুযোগ ও দক্ষতা নির্ণয়পূর্বক উদ্দীপনামূলক বক্তব্য তুলে ধরেন। বিভাগের অন্যান্য শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য ও কারিকুলামের বিস্তারিত তুলে ধরেন।

এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও নবীনদের উদ্দেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতাসমূহ নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মো. সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট ১৯৭৩ -এর বিভিন্ন বিষয় তথা অনুষদের নিয়মকানুন ও অন্যান্য বিষয়াদি তুলে ধরেন।

পরিশীলিত মানব সম্পদ গঠনের ক্ষেত্রে, জীবন বিনির্মাণে শিক্ষার্থীদের লক্ষ্য-উদ্দেশ্যকে বাস্তবে প্রতিফলনের নিমিত্তে যুগোপযোগী শিক্ষা কার্যক্রমের কারিকুলাম হিসেবে ক্রিমিনোলজি ডিসিপ্লিনের অনন্যতা নিয়ে শিক্ষার্থীদের সামনে বিস্তারিত তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

ট্যাগ: ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়নবীনবরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এককভাবে কোন রাজনৈতিক দলই দেশ চালাতে পারবে না: আমির খসরু

পরবর্তী

ভারতে পা রাখতেই সালমানের ছবির গায়িকাকে মৃত্যুর হুমকি!

পরবর্তী
সেলিব্রিটি মহিলার ছবি, লাল চুল ও কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পা রাখতেই সালমানের ছবির গায়িকাকে মৃত্যুর হুমকি!

অস্ট্রেলিয়ার ওয়ার্নার ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ব্যাট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীনের ঘরে শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT