চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব ক্যারিয়ারের হাজারতম ম্যাচে ভিন্ন উদযাপনে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো ও সতীর্থরা ফুটবল ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলেই রেকর্ড গড়াটাকে বহু আগেই বানিয়েছেন অভ্যাস। সম্প্রতি চোট থেকে ফিরে পেলেন বছরের প্রথম গোল। খেলে ফেললেন ক্লাব ক্যারিয়ারের ১,০০০তম ম্যাচ। দর্শকরা দেখলেন সিআর সেভেনের ভিন্ন রকমের উদযাপন।

বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি ২০০৯-২০১৮ মৌসুম পর্যন্ত ৪৩৮ ম্যাচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬টি, জুভেন্টাসের হয়ে ১৩৪টি, স্পোর্টিং লিসবনে ৩১টি এবং আল নাসেরের হয়ে এখন পর্যন্ত তিনি ৫১ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ১,০০০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৭৪৬টি।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আল ফায়হাকে ১-০ গোলে হারায় আল নাসের। বুধবার রাতে ম্যাচের ৮১ মিনিটের মাথায় মার্সেলো ব্রোজোভিচের পাসে বল পেয়ে ডানপায়ের ভলিতে নিশানাভেদে সক্ষম হন ৩৯ বর্ষী ফুটবলার।

Banglabid

গোল পাওয়ার পর পর্তুগিজ মহাতারকা সাধারণত কিছু দূর দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন। এটি তার ট্রেডমার্ক উদযাপন হলেও প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়াম হয়েছে ভিন্ন দৃশ্যের সাক্ষী। এবার বল জালে জড়িয়ে বুকের ওপর হাত রাখেন।

ম্যাচের পর ইন্সটাগ্রামে দেয়া পোস্টে রোনালদো লিখেছেন, ‘জয় দিয়ে শেষ ষোলো শুরু হল! দলের কাজটা ভালো হয়েছে।’

ইনজুরির কারণে সবশেষ চীন সফরে গিয়েও খেলা হয়নি রোনালদোর, মাংশ পেশির চোটের কারণে স্থগিত করা হয় আল নাসেরের হয়ে দুই প্রীতি ম্যাচ, লিওনেল মেসির ইন্টার মিয়ামির সঙ্গে ৬-০ গোলের জয়ের ম্যাচেও সাইড বেঞ্জে ছিলেন পর্তুগিজ তারকা।

Reneta

ইনজুরি থেকে ফেরার পর বছরের প্রথম গোল পাওয়ার পাশাপাশি এবং ক্লাব ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ খেলতে নামেন সিআর সেভেন। তবে সহজে গোলের পাচ্ছিলেন না আল নাসের তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সিআর সেভেনের শট প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক ভ্লাদিমির স্টোজকোভিচ। বিরতির পর ৬৪ মিনিটে ৩৯ বর্ষী ফুটবলারের হেডও স্টোজকোভিচ ঠেকিয়ে দেন। শেষপর্যন্ত তিনি গোলের দেখা পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০০০আল-নাসেরজুভেন্টাসম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসস্পোর্টিং লিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT