চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের হতাশা ভুলে দুবাই মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুয়ারে কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশনের আগে বাড়তি একটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টিম টাইগার্স। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি ২৫ ও ২৭ সেপ্টেম্বর। এশিয়া কাপের প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার তিন সপ্তাহ পর ফর্মে ফেরার আশা নিয়ে মরুর দেশে যাচ্ছে লাল-সবুজরা।

সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৭ সদস্যের দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়।

অধিনায়ক থাকার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবেই তিনি ফিরছেন মাঠের লড়াইয়ে। সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটার, যিনি নিয়মিত সহ-অধিনায়ক।

বিশ্বকাপের মূল দলের সঙ্গে ‘স্ট্যান্ড বাই’ তালিকায় থাকাদেরও পাঠানো হচ্ছে আমিরাতে। তাদের মধ্যে শেখ মেহেদী হাসান পারিবারিক কারণে যেতে পারছেন না। বাকি তিনজন- সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন যাচ্ছেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। সিরিজ চূড়ান্ত হওয়ার সময়ই চ্যানেল আই অনলাইনকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানিয়েছিলেন, সাকিবকে পাওয়া যাবে না এই সিরিজে।

Reneta

দুবাই থেকে ২৮ সেপ্টেম্বর ঢাকা ফিরবে দল। ১ অক্টোবর ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে সাকিবের নেতৃত্বে। তারপর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ‘সুপার টুয়েলভ’ পর্ব শুরু করবে বাংলাদেশ।

আমিরাত সফরের বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরাতএশিয়া কাপ ২০২২টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২দুবাইনুরুললিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT