চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা শেষ হয়েছে। প্রায় তিন বছর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও প্রধান এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী হয়ে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি।’ সেই সাথে পরিস্থিতির অবনতি হলে আবারও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, বৃহস্পতিবার জরুরী কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে এবং আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরী অবস্থার অবসান ঘটানোর সুপারিশ করেছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। অত্যন্ত আশার সাথে আমি ঘোষণা করছি যে কোভিড-১৯ আর স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কোভিড-১৯ মাহমারি যদিও একসময় অনির্দিষ্টকালের জন্য বিশ্বব্যাপী সবকিছু বন্ধ করে দিতে বাধ্য করেছিল, কিন্তু এটি এখন আর বৈশ্বিক জরুরি বিষয়ের আওতায় পড়ছে না।

Reneta

তবে সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলছে, বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেয়া হলেও মহামারি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এই তিন বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তথ্য বলছে, এই ভাইরাসে বিশ্বব্যাপী ৬৮ কোটি ৭৬ লাখ ৯৬৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আজ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ লাখ ৬৯ হাজার ৮৩৯ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৩ হাজার ৯৬৫ জন।

এদিকে ডব্লিউএইচও প্রধান বলছেন, তথ্যানুযায়ী করোনা মহামারিতে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মারা গেলেও মৃত্যুর প্রকৃত সংখ্যা ২ কোটির কাছাকাছি পৌঁছেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকোভিড-১৯জরুরি অবস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT