চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ: বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে করোনা মহামারির শেষ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা এখনও এ মহামারি নিয়ে কাজ করে যাচ্ছি। তবে এটি শেষ হয়েছে।

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,  সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়ে বলে জানান।

সাক্ষাৎকারটি গত রোববার সম্প্রচারিত হলেও এর অংশবিশেষ ধারণ করা হয়েছিল ডেট্রয়েট অটো শো’র সময়। এদিন প্রেসিডেন্ট বাইডেন জনতার সঙ্গে ছিলেন।

প্রচারিত সাক্ষাৎকারে বাইডেনকে বলতে শোনা যায়, ভাইরাস নিয়ন্ত্রণে এখনও আমরা প্রচুর কাজ করছি। তা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। যদি লক্ষ্য করেন, দেখা যাচ্ছে কেউ মাস্ক পরেননি। এর মানে দাঁড়ায় প্রত্যেকে বেশ ভালো অবস্থায় আছে। আমি মনে করি, এটা পরিবর্তন হচ্ছে।

মহামারির শেষ দেখলেও বাইডেন মনে করেন, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে মার্কিনিদের মানসিকতার ওপর ‘গভীর’ প্রভাব ফেলেছে। তিনি বলেন, এটি সবকিছু বদলে দিয়েছে। নিজের, পরিবারের, জাতির ও সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে মানুষের মনোভাব পাল্টে দিয়েছে। খুব কঠিন একটা সময় পার করেছি আমরা- খুবই কঠিন।

কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সতর্কতায় এখনই কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। গত আগস্টে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই এই অবস্থা জারি রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা মহামারিকরোনাভাইরাসজো বাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম ‘বন্ধের পর্যায়ে’

এপ্রিল ১৪, ২০২৬

ইরানের পাশে সৌদি আরব

এপ্রিল ১৪, ২০২৬

অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা, এমন ফোন পেয়ে যা করলো পুলিশ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT