প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।








