প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে। শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেনো বলছে এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। বিষয়টি নিষ্পত্তি হবে আদালতেই; এটি তাদের বোঝাতে হবে আইনজীবী নেতা ও রাজনীতিবিদদের।






