চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার ফাইনাল উদযাপনে কলম্বিয়ায় সরকারি ছুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো কোপা আমেরিকার ফাইনালের পরদিন দেশটিতে নাগরিক ছুটি ঘোষণা করেছেন। দেশের জনগণকে জাতীয় ফুটবল দলের খেলাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ রাখার জন্য এমন সিদ্ধান্ত।

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয় কিংবা পরাজয় ফলাফল যাই হোক না কেনো, ফাইনালের পরেরদিন ১৫ জুলাই সরকারি ছুটি জারি থাকবে। নিউইয়র্কের কুইন্স কলেজে সংবাদ সম্মেলনে গুস্তাভো পেত্রো বিষয়টি জানান। সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এদিন ছুটি কাটাতে পারলেও বেসরকারিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

২৩ বছর পর এবং ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। লাতিন অঞ্চলের দেশটিতে অভ্যন্তরীণ কোন্দল কমাতে ফুটবলকে কাজে লাগাতে চান পেত্রো। দেশটির বিপ্লবী সশস্ত্র বাহিনী এফএআরসি’র সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে জাতিসংঘকে জানাতে তিনি এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কলম্বিয়ার জাতীয় দল ঐক্যের প্রতিনিধিত্ব করে। সহিংসতা বা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকা ঐক্যের প্রতীক। তাই সোমবার, বিজয় উদযাপনে আমরা একটি নাগরিক ছুটির উদযাপন করব, যা আমরা ঐক্যের দিন হিসেবে বিবেচনা করি।’

‘সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সেদিন সবাইকে বাড়িতে থাকতে, প্রতিক্রিয়া জানাতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, তাদের গার্লফ্রেন্ড, প্রেমিক, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেয়া উচিত। আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব।’

চলতি আসরে ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারিয়ে এবং ব্রাজিলের সঙ্গে ড্র করে শেষ আটে জায়গা করে কলম্বিয়া। কোয়ার্টারে পানামাকে হারিয়ে সেরা চারে পা রাখে নেস্তর লরেঞ্জোর দল। সেমিতে উরুগুয়েকে কাঁদিয়ে ফাইনালের টিকিট কেটেছে ২০০১ আসরের চ্যাম্পিয়ন দলটি।

Reneta

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে ১৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪গুস্তাভো পেত্রোছুটিফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT