চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির কান্নার দিনে আবারও শিরোপার হাসিতে উদ্ভাসিত আর্জেন্টিনা

মার্টিনেজের গোলে কোপার ট্রফি ধরে রাখল বিশ্বচ্যাম্পিয়নরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চোটে পড়ে মাঠ ছাড়ার পর কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। নির্ধারিত সময়ে পাওয়া যায়নি গোলের দেখা। অতিরিক্ত সময়ে সুপার সাব লৌতারো মার্টিনেজ বল জালে জড়িয়ে ভোঁ-দৌড় দিয়ে মেসিকে জড়িয়ে ধরলেন ডাগআউটে। যেটি হয়ে থাকল কোপা আমেরিকার ফাইনালের প্রতীকী চিত্র। আর্জেন্টিনার আবেগের বহিঃপ্রকাশ, কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জয়ের উচ্ছ্বাস। ডি মারিয়ার বিদায়ী ম্যাচকে শিরোপা জয়ে রাঙিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তে বাহিনী।

উত্তেজনা ছড়ানো কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ১১২ মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঝমাঠ থেকে গড়া আক্রমণে জিওভান্নি লো সেলসোর বাড়ানো বল নিয়ে ডানপায়ের উঁচু শটে নিশানাভেদে আর্জেন্টিনাকে বুনো উল্লাসে মানিয়ে তোলেন সুপার সাব লৌতারো মার্টিনেজ।

অতিরিক্ত সময়ের শুরুতে কলম্বিয়া আনে পরিবর্তন। জেমস রদ্রিগেজের পরিবর্তে মাঠে নামেন জুয়ান ফের্নান্দো। ৯৫ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের বাড়ানো বল পাওয়া নিকোলাস গঞ্জালেসের শট ঠেকান ভার্গাস। স্কালোনি ৯৭ মিনিটে তিন অদল-বদল আনেন। লৌতারো মার্টিনেজ, লিসাদ্রো পারেদেস ও জিওভান্নি লো সেলসোকে খেলতে নামান। বেঞ্চে বসেন জুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেজ।

আক্রমণে ঠাঁসা অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কেউ পায়নি জালের দেখা। এরপর সামনে আসে বাকি ১৫ মিনিটের লড়াই। ১০৭ মিনিটে ডি মারিয়ার দূরপাল্লার ক্রসে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি বক্সের ভেতরে থাকা লৌতারো। পাঁচ মিনিট পর অবশ্য আসে সেই লৌতারো মার্টিনেজের লক্ষ্যভেদের স্মরণীয় মুহূর্ত।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে ফাইনাল শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা স্টেডিয়াম গেটের বাইরে। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়। বিশৃঙ্খলা করে কলম্বিয়ান সমর্থকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়।

প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। গঞ্জালো মন্টিয়েলের বাড়ানো ক্রস থেকে বল পান জুলিয়ান আলভারেজ। বক্সের ভেতর থেকে শট নিয়ে জালে জড়াতে পারেননি এ ফরোয়ার্ড। মিনিট তিনেক পর পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া, তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। লুইস ডিয়াজের গড়ানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Reneta

পরের মিনিটে রদ্রিগেজের বাড়ানো বলে করদোভা শট নিলে বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। হতাশ হতে হয় কলম্বিয়াকে। ১৩ মিনিটে আবারও আক্রমণে যায় কলম্বিয়া। এবার রদ্রিগেজের বাড়ানো বলে কুয়েস্তা হেড করলে সহজে তালুবন্দি করেন মার্টিনেজ। ৩৩ মিনিটে দারুণ এক শট নেন লারমা। মার্টিনেজের হাতে লেগে বল মাঠের বাইরে চলে যায়। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূণ্য বিরতিতে যেতে হয় দুদলকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুদলই লড়াই করছে সমানে-সমান। ৪৮ মিনিটের মাথায় কলম্বিয়া অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করে। জোন কর্দোবার হেডে বল পাওয়া সান্তিয়াগো আরিয়াসের ডান পায়ের শট পোস্টের সামান্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ড পর আর্জেন্টিনার সামনে আসে সুযোগ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাসে বল পাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়ার বাঁ-পায়ের শট প্রতিহত করেন গোলরক্ষক ক্যামিলো ভার্গাস।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলার ৫৪ মিনিটে কর্দোবার হেডে ছয় গজ দূর থেকে হেড নেন ডেভিনসন সানচেজ। বল পোস্টের সামান্য উপর দিয়ে যায়, লিড পায়নি কলম্বিয়া। চার মিনিট পর ডি মারিয়ার শট ভার্গাস প্রতিহত করেন।

বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পায়ের পুরনো চোট তাকে পুরো ম্যাচেই ভোগাচ্ছিল। কোচ লিওনেল স্কালোনি বাধ্য হয়ে সেসময় মেসিকে বেঞ্চে বসিয়ে নিকোলাস গঞ্জালেসকে নামান। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া মেসি বেঞ্চে বসার পর কান্নায় ভেঙে পড়েন। ৭১ মিনিটে আরেকটি পরিবর্তন আনেন স্কালোনি। চোটে পড়া গঞ্জালো মন্টিয়েলের বদলে নাহুয়েল মলিনাকে মাঠে নামান।

খেলার ৭৫ মিনিটে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো লক্ষ্যভেদ করলেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ওই সময় বাঁ-প্রান্তে এনজো ফের্নান্দেজ অফসাইড পজিশনে ছিলেন। রেফারি ভিএআরে দেখে নিশ্চিত হলে আর্জেন্টিনার হতাশা বাড়ে। ডি বক্সের ভেতর ৮৮ মিনিটে ডি মারিয়ার হেডে অল্পের জন্য বল জালে জড়াতে পারেননি নিকোলাস গঞ্জালেস। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। তাতে আকাশী-নীলরা হাসে শেষ হাসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ফাইনালমিয়ামিমেসিলিড স্পোর্টসহার্ডরক স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT