বিতর্কিত ব্যবসায়ী পি কে হালদারের আরেকটি প্রতিষ্ঠান আনান কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নতুন করে যাত্রা শুরু করেছে। মানিকগঞ্জে ফিটকিরি তৈরির ওই কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নতুন পরিচালনা পর্ষদ। কর্মকর্তারা বলছেন, কারখানা তৈরির নামে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচারই ছিলো পিকে হালদারের উদ্দেশ্য।






