চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ সংরক্ষণে অবদান: ২ হাজার মার্কিন ডলার পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
শিক্ষা
A A

ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান যুক্তরাষ্ট্রের বিখ্যাত

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এন্ড দ্য নেচার কনজারভেন্সি থেকে “ইকোফ্লো রিভাইভ” নামের কমিউনিটি প্রজেক্টের জন্য দুই হাজার মার্কিন ডলার তহবিল পেয়েছেন।

মিঠাপানি এবং পরিবেশ সংরক্ষণে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে হাসিবুল হাসানকে এই তহবিল দেওয়া হয়েছে।

দুই মাসের এক্সটার্নশিপে মিঠা পানি সংরক্ষণে সমস্যা, বিশেষ করে ঢাকার বনানী লেক এবং কড়াইলের সমস্যা নিয়ে কাজ করেছেন হাসিবুল। মানুষের জীবনযাপন কীভাবে মিঠা পানি সংরক্ষণকে প্রভাবিত করছে সেটা জানতে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশবাদী এবং সমাজের বিভিন্ন মানুষের সাথে সক্রিয়ভাবে কাজ করেছেন।

হাসিবুল হাসানের ইকোফ্লো রিভাইভ বনানি লেকের দূষণ এবং স্যানিটেশন সমস্যা সমাধানে কাজ করছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো, করাইল বস্তিতে বসবাসকারী মানুষের জন্য লেকটিকে একটি টেকসই পানির উৎসে পরিণত করা।

মিঠা পানি সংরক্ষণের বিষয়টিকে কার্যকরভাবে বোঝানোর জন্য গল্পের আকারে একটি ম্যাপ তৈরি করেছেন হাসিবুল। তিনি ১২ জন শিক্ষার্থীকে গবেষণা কাজে সহায়তা করেন। তারা একসাথে ইকোফ্লো রিভাইভ গড়ে তোলেন এবং দুটি গবেষণা পত্র তৈরি করেন।

Reneta

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হাসিবুল হাসান বলেন, এই প্রকল্পটি আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে এবং এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে। এক্সটার্নশিপে বিজ্ঞান এবং স্থানীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন হাসিবুল। আর্কজিআইএস টুল ব্যবহার করে তিনি বিভিন্ন জটিল বিষয়গুলোকে সহজে সবার সামনে তুলে ধরতে শিখেছেন। সেই সাথে এর মাধ্যমে তিনি সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের সহযোগিতায় ইকোফ্লো রিভাইভ প্রকল্প শুরু করতে অন্যান্য ছাত্রদের অনুপ্রাণিত করেছেন।

হাসিবুল হাসান ব্র্যাক ইউনিভার্সিটির সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাব এর সহ-প্রতিষ্ঠাতা, শিক্ষার্থীরা যাতে বিশ্বে ইতিবাচক প্রভাব রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করছেন তিনি। একই সাথে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের গ্লোবাল এনগেজমেন্ট ফেলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিভার্সিটিব্র্যাকব্র‌্যাক ইউনিভার্সিটিমার্কিন ডলারশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT