চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে: পরিবেশমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
পরিবেশমন্ত্রী ও কর্মকর্তাদের পরিবেশ সংরক্ষণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়গুলোর সমন্বিত প্রচেষ্টায় দেশের পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জাতীয়ভাবে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

আজ রোববার ১০ মার্চ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আসন্ন ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪’ এর প্রস্তুতির লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, এই বছর বিশ্ব পরিবেশ দিবস স্মার্ট পদ্ধতিতে পালন করা হবে। তিনি সকল অংশীজনকে ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান এবং সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আরও সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আব্দুল হামিদ, বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশমন্ত্রীসাবের চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT