চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

১২ বছর পর রোমে জেমস, কনসার্ট ঘিরে উন্মাদনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A
Oplus_131072

Oplus_131072

দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমের মঞ্চে ফিরছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস। আগামী ১৬ আগস্ট (রবিবার) দেশি ইভেন্ট এবিযেনের আয়োজনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।

কনসার্টকে সামনে রেখে বুধবার বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে সাংবাদিক, স্পনসর, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। দীর্ঘ ১২ বছর পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ার অনুভূতি জানিয়ে নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা প্রকাশ করেন জনপ্রিয় এই শিল্পী।

Banglabid

কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেমস বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশের আরেক কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জেমস। বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও এগিয়ে নিয়ে যাবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থনের কথাও তুলে ধরেন জেমস। তাঁর ভাষায়, প্রবাসীদের ভালোবাসা সবসময় শিল্পীদের অনুপ্রেরণা জোগায়।

Reneta

এদিকে দীর্ঘ এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমসের প্রত্যাবর্তন ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোমের সংগীতপ্রেমীরা।

সব মিলিয়ে ১৬ আগস্টের এই কনসার্ট শুধু একটি সংগীত আয়োজন নয়; দীর্ঘ ১২ বছর পর প্রিয় শিল্পীর সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের পুনর্মিলনেরও এক বিশেষ উপলক্ষ হয়ে উঠতে যাচ্ছে। রোমের মঞ্চে জেমসের প্রত্যাবর্তন তাই ইতালিপ্রবাসী সংগীতপ্রেমীদের জন্য হয়ে উঠছে বহুল প্রতীক্ষিত এক রাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুকনসার্টজেমসরোমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT