চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষের বিকেলে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট, শিল্পী কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলোর মধ্যে এবার প্রথমবারের মতো বেশ কিছু আয়োজন যুক্ত করা হয়েছে।

এরমধ্যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয়েছে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। দেশসেরা ব্যান্ড শিল্পীরা রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত দর্শক মাতিয়েছেন।

তারই ধারাবাহিকতায় এবার বর্ষবরণের দিন বিকেলে সংসদ ভবনের সামনে হতে যাচ্ছে ‘ড্রোন-শো’ ও ‘ব্যান্ড-শো’। স্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও ঢাকাস্থ চীনা দূতাবাসের সহায়তায় হচ্ছে এই অনুষ্ঠান।

মানিকমিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এই কনসার্টটি শুরু হবে বিকেল ৩টায়। এতে গাইবেন জাহিদ নিরব ফিচারিং সাগর দেওয়ান, ইসলাম উদ্দিন পালাকার, পারসা, আতিয়া আনিসা, পিংকি, আহমেদ সানি, মিঠুন চাক্র, রাকিব এবং উস্তাদ আরজ আলী।

শিল্পকলা এক বিবৃতি জানায়, নববর্ষ কনসার্টে শুরুতেই পারফরম্যান্স করবে বেসিক গিটার লার্নিং স্কুল, বান্দরবান। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড এফ মাইনর ২টি সংগীত পরিবেশন করবে। সমবেত সংগীত ‘এসো হে বৈশাখ’ গানটি সকল শিল্পীরা পরিবেশন করবেন। দুটি একক সংগীত পরিবেশন করবে মিঠুন চক্র এবং ‘দেওরা’সহ আরো ১ টি ঐতিহ্যবাহী পালা পরিবেশন করবেন ইসলামউদ্দিন পালাকার।

এরপর দ্বৈত ও ২টি একক সংগীত পরিবেশন করবেন রাকিব ও সাগর দেওয়ান এবং ২টি দ্বৈত সংগীত পরিবেশন করবেন রাকিব ও আরজ আলী ওস্তাদ। ‘চলো নীরালায়’সহ ৩টি একক সংগীত পরিবেশন করবেন আতিয়া আনিশা, ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এরকম’ ও ‘গল্প না’ গান ৩টি পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং জুলাই আন্দোলনের গানসহ ৩টি গান পরিবেশন করেন পারশা। এরপর ‘ব্যান্ড সংগীত’ পরিবেশন করেন অ্যাশেজ ব্যান্ড।

Reneta

আয়োজকরা জানান, কনসার্টের পর সন্ধ্যা ৭টা থেকে সংসদ ভবনের সামনে রয়েছে জমকালো ড্রোন শো। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। পুরো আয়োজনটির সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টবর্ষবরণমানিক মিয়া এভিনিউলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT