চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা ধসে দোষীদের বিচার না হওয়ায় উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রানা প্লাজা ধসের প্রায় ১ যুগ পেরিয়ে গেলেও দোষীদের বিচারের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনসহ অনেকগুলো শ্রমিক সংগঠন।

এ সময় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আহ্বানে বুধবার (২৪ এপ্রিল) সকালে ৭টায় সাভার রানা প্লাজা স্মৃতি স্তম্ভের সামনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন: গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী মো. ইয়াছিন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের শবনম হাফিজ ও শামিম ইমাম, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সচিব রাজু আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এফ. এম আবু সাঈদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঢাকা মহানগরের আহ্বায়ক মো. রেজাউল করিম, আশুলিয়া থানা কমিটির সভাপতি আব্দুল করিম শেখ, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মীর তরিকুল ইসলামসহ সাভার থানা আঞ্চলিক কমিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

শ্রমিক নেতা অ্যাডভোকেট ইসমাইল বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ৫ টি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ৩৫৭৭ জন শ্রমিকের মধ্যে ১১৩৯ জন কর্মরত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার পর ৪৪৬টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় ২ জন, ২৯১ টি মৃতদেহ অশনাক্ত অবস্থায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়। জীবিত উদ্ধারকৃত ২৪৩৮ জন শ্রমিকের মধ্যে ৪৩০ জন মাথায় গুরুতর আঘাতে চিকিৎসাধীন, ৩৬৩ জন শ্রমিকের পায়ে গুরুতর আঘাত পেয়ে পঙ্গু, ২৯৯ জন শ্রমিকের হাত ভেঙ্গে পঙ্গু, ২০৫ জন শ্রমিকের বুকের পাঁজর এবং ১০৪ জন শ্রমিকের মেরুদণ্ড ভেঙ্গে গেছে, ২৬৮ জন শ্রমিক মানসিক ভাবে অসুস্থ ও ১৮ জন হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উদ্ধার কাজে নিয়োজিত কর্মী কায়কোবাদের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল।

তিনি আরও বলেন, এই ঘটনা সারা বিশ্বে এক কলঙ্কজনক অধ্যায়। আজও কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি, যার কারণে টেম্পাকো ফয়েলসে ৩৪ জন, মাল্টিফেবে ১৩ জন, হাশেস ফুড-সেজান জুসে ৫৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১২১ জন শ্রমিক হত্যাকান্ডে দায়ী-দোষীদের মামলা আদালতে ঝুঁলে আছে, আজও বিচার হয়নি।

Reneta

বক্তারা বলেন, প্রায় একযুগ অতিক্রান্ত হলেও রানা প্লাজা ধসসহ বিভিন্ন কল-কারখানায় শ্রমিক হত্যার জন্য দায়ী-দোষীদের বিচার এবং শাস্তি না হওয়ায় প্রমান করে, অনেক বড় অপরাধ হলেও প্রচলিত আইনে এই শ্রমিক হত্যার বিচার সম্ভব নয়। কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তার জন্য পুরানো আইন সংশোধন করে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এখন সভ্যতা ও মানবাধিকারের দাবি। এ লক্ষ্যে আজ দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রানা প্লাজা ধসের দায়ী-দোষীদের বিচারের শাস্তির দাবিতে সকল শ্রমিক নেতৃবৃন্দ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনবাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনরানা প্লাজা ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT