চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে ‘অধ্যাদেশ লঙ্ঘন করে’ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৬:৪২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

বিভাগ থেকে সুপারিশ করা ছাড়াই অধ্যাদেশ লঙ্ঘন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বিরুদ্ধে।

জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর বাংলা বিভাগের ৭টি পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার ঘোষণা দেওয়ার আগে নেওয়া হয়নি বিভাগের সুপারিশ।

এই বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তসলিমা বেগম চ্যানেল আই অনলাইনকে জানান, ২০২১ সালের ১ ডিসেম্বর ও ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বাংলা বিভাগে বিজ্ঞাপনযোগ্য শূন্য শিক্ষক পদের সংখ্যা জানতে চেয়ে চিঠি পাঠায় প্রশাসন। পরে ২৮ ফেব্রুয়ারি বাংলা বিভাগের প্ল্যানিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিরুদ্ধে গিয়ে এবং প্ল্যানিং কমিটির সিদ্ধান্তকে অগ্রাহ্য করে প্রশাসন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

চলতি বছরের ১৬ মার্চ বাংলা বিভাগের প্ল্যানিং কমিটির সদস্যদের পক্ষ থেকে ড. মহীবুল আজিজ শিক্ষক সমিতির সভাপতি বরাবর একটি চিঠিতে উল্লেখ করেন, প্ল্যানিং কমিটি বিভাগে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাথে সামঞ্জস্য রেখে অনার্স ও মাস্টার্সে যথাক্রমে ৩.৫০ ও ৩.৩০ নির্ধারণ করে৷ অথচ প্রশাসন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে ন্যূনতম যোগ্যতা অনার্স ও মাস্টার্স ডিগ্রীতে ৩.৩০ বলা হয়।

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্ল্যানিং কমিটি থেকে পাঠানো বিশেষজ্ঞ শিক্ষকদের নামের তালিকা যথাযথ অনুসরণ না করে প্রশাসন বিতর্কিত একজন শিক্ষককে নির্বাচিত করে। উক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্তরপত্র মূল্যায়নে জালিয়াতির অভিযোগ তদন্ত কমিটি কর্তৃক প্রমাণিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কলা অনুষদে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৭.৫০ জিপিএ প্রয়োজন। সেখানে একজন প্রভাষকের যোগ্যতা এই দুই পরীক্ষায় ৭.০০ নির্ধারণ করা হয়েছে। বিভাগের সিদ্ধান্ত অগ্রাহ্য করে এরূপ নিয়োগ নীতিবহির্ভূত ও অমর্যাদাকর।

Reneta

বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিউল আজম ডালিম বলেন, যেই জিপিএ নিয়ে একজন শিক্ষার্থী কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না, সেই জিপিএ নিয়ে একজন প্রভাষক নিয়োগ হবে তা কোনোভাবেই কাম্য নয়। বিভাগের প্ল্যানিং কমিটি যাদের নাম নির্বাচন করবে তাদেরকেই শুধুমাত্র প্রবেশপত্র পাঠানোর নিয়ম থাকলেও সেই সিদ্ধান্ত অগ্রাহ্য করে পছন্দসই পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো ও এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন শিক্ষকেরা।

বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের দাবি, প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের লঙ্ঘন।

এ বিষয়ে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উপাচার্যকে সিণ্ডিকেট থেকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে, তিনি চাইলেই এই প্রক্রিয়ায় নিয়োগ দিতে পারবেন।

এ বিষয়ে মন্তব্য জানতে চবি উপাচার্য ড. শিরীণ আখতারের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি কল ধরেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT