চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ড. কামাল উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ন ০৬, জুন ২০২৪
বাংলাদেশ
A A

আমাদের শুধু আইন প্রণয়ন ও পরিকল্পনায় সীমাবদ্ধ থাকার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও মূলধারায় সম্পৃক্তকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে৷ আইনের প্রয়োগ ও বাস্তবায়নে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে৷

বৃহস্পতিবার ৬ জুন রাজধানীর বনানীর ‘হোটেল প্লাটিনাম গ্রান্ডে’ জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনপিআরপিডি, ইউএনউইমেন ও ডাব্লিউডিডিএফের যৌথ আয়োজনে ‘কোনসালটেশন ওন সিআরপিডি রিপোর্টিং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য কনক্লুডিং অবসেরভেশনস’ শীর্ষক একটি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে কীভাবে ইতিবাচক দিকে অগ্রসর হতে পারি সে বিষয়ে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য শক্তিশালী ও উপযোগী ডাটাবেজ নিশ্চিত করতে হবে৷ তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বজায় রাখতে শর্তানুসারে সিআরপিডি ও অন্যান্য রিপোর্টগুলো যথাসময়ে প্রেরণ করতে হবে আমাদের। এক্ষেত্রে, আমাদের দেশের ভাবমূর্তি ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে৷ এক্ষেত্রে, সুষ্পষ্ট লক্ষ্যনির্ভর, সমন্বিত ও শক্তিশালী উদ্যোগ প্রয়োজন।

কমিশনের চেয়ারম্যান প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষিত ও সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা সিআরপিডি রিপোর্ট ও প্রতিবন্ধী অধিকারের বিভিন্ন দৃষ্টিকোণ ও প্রয়োগিক দিক আলোচনা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানড. কামাল উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT