চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্তের আশা কমিশনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও জার্মানি প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান এসময় বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।

Banglabid

তিনি বলেন, আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন।

এসময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার কথাও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।

বৈঠকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিডিআর হত্যাকাণ্ডবিডিআর হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬

জ্বালানি সংকট দূরীকরণে বায়োগ্যাস গ্রামীণ মানুষের বিকল্প সমাধান

আগস্ট ১৬, ২০২৬

অনেক বছর পর কার্যকর সংসদের কাছে নিশ্চিত হয়েছে সরকারের জবাবদিহিতা: ভারপ্রাপ্ত স্পিকার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী  মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT