চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে ‘মুজিব’ এর প্রথম শো, প্রদর্শনীতে কারা থাকবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বিশ্বের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪৮ বছরের পুরনো চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি বসছে ৭ সেপ্টেম্বর, পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। এই উৎসবে বাণিজ্যিক প্রদর্শনী হতে যাচ্ছে শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের।

টরন্টো উৎসবে এটি কোনো অফিশিয়াল বিভাগ নয়। তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায়, ‘মুজিব’ এর কমার্শিয়াল স্ক্রিনিং এবং আন্তর্জাতিক ক্যাম্পেইনের অংশ হিসেবে টরন্টো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে একটি প্রতিনিধি দল। যেখানে আছেন তথ্যমন্ত্রী থেকে সরকারি কর্মকর্তাগণ ও চলচ্চিত্র সংশ্লিষ্ট তিন শিল্পী।

এরমধ্যে ৭ সেপ্টেম্বর উৎসবে যোগ দিতে ঢাকা ছাড়বেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরেকটি প্রতিনিধি দল টরন্টোর উদ্দেশে ঢাকা ছাড়বেন ১০ সেপ্টেম্বর। যে দলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও থাকছেন এফডিসির মহাপরিচালক নুজহাত ইয়াসমিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাউসার আহাম্মদ এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এফডিসি সূত্রে জানা গেছে, টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর বাণিজ্যিক প্রদর্শনীটি হবে সেখানকার স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায়।

ইতোমধ্যে ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মুজিব’। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এছাড়াও ইতিহাসের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভচঞ্চল চৌধুরীতৌকীর আহমেদদিলারা জামাননুসরাত ফারিয়াফজলুর রহমান বাবুমিশামুজিবরাইসুল ইসলাম আসাদরিয়াজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT