আতশবাজির ঝলক, যুদ্ধবিমানের উড্ডয়ন, ড্রোন শো, কনসার্ট আর লাখো মানুষের উচ্ছ্বাসে স্বাধীনতার ২৫০ তম বার্ষিকী উদ্যাপন করল যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে সমাবেশে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিনীদের স্বপ্ন আবার ফিরে এসেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচ- গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল করতে হয়।






